ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোটকেন্দ্রে বোমা নিক্ষেপ, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরের মিনাপাড়ায় ভোটকেন্দ্রে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন- ইমরান শেখ (২৫), আহাদ শেখ (২৫), কামাল মল্লিক (৩০), আলমগীর (৩৮) ও পথচারী সাগর (১৫)।

জানা গেছে, দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ ভোট দেয়ার জন্য তার মিনাপাড়ার বাড়িতে যান। পরে কেন্দ্রে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী গাজী জাকিরের সমর্থকরা অতর্কিত হামলা চালান। হামলাকারীরা গুলি ছোড়েন ও বোমা নিক্ষেপ করেন। এতে পাঁচজন আহত হন। গুলিতে ইমরান ও কামাল মল্লিকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে সাতটি বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা