ছবি: সংগৃহীত
সারাদেশ

অসামাজিক কাজের প্রস্তাব দেন এরা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীতে হোটেল রিসিপশনিস্ট পদে চাকরি দেয়ার নামে যুবতীকে (২১) ডেকে নিয়ে অসামাজিক কাজের প্রস্তাব দেয়া হয়েছে। এ ঘটনায় নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান (৩০), মিনারুল ইসলাম (৩২), লক্ষ্মীকান্ত বর্মন (৩৯), মৌসুমি (২২), সেতু (২২) ও সুমি (২০)।

জানা গেছে, শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর গণকপাড়া এলাকায় বিশেষ ডিউটি করছিলেন বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন ও তার টিম। ওই সময় তার কাছে এক যুবতী অভিযোগ করেন- তাকে চাকরি দেয়ার কথা বলেছেন পূর্ব পরিচিত টুটুল (৪০)। এরপর তাকে আবাসিক হোটেল ‘আশ্রয়’ এ ডেকে আনেন। তখন টুটুল ও তার সহযোগীরা প্রথমে তাকে অসামাজিক কার্যকলাপের প্রস্তাব ও প্রলোভন দেন। তিনি রাজি না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি প্রাণ নিয়ে কোনোরকমে সেখান থেকে বেরিয়ে আসেন।

যুবতীর অভিযোগ পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে টুটুল পালিয়ে যেতে সক্ষম হলেও তার অন্য ছয় সহযোগী ধরা পড়েন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। এ চক্রটি মেয়েদের চাকরি দেয়ার নামে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে অসামাজিক কাজের প্রস্তাব দেয় ও বাধ্য করে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা