সারাদেশ

বগুড়ায় সড়কে প্রাণ গেল ২ জনের 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া জেলার রংপুর-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরো ৪ যাত্রী আহত হয়। তারা বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)।

উপশহর ফাঁড়ি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে শহরের চারমাথার দিকে যাওয়ার পথে রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে চালকসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করা হয়। গুরুতর আহতদের একজনকে নিকটস্থ হাসপাতলে ও অপরজনকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৃথক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আনোয়ারা ও হামিদুনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা