সারাদেশ

পানি কমায়, পদ্মা পাড়ে বাড়ছে ভাঙন

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: পদ্মার পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে ভাঙন। গত দুই দিনের ভাঙনে রাজবাড়ীর পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের চর সিলিমপুর এলাকার শহর রক্ষা বেড়ি বাঁধের ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে ভাঙন এলাকায় থাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বসবাসরত ২ শতাধিক পরিবার ও অন্যান্য স্থাপনা।

জানা গেছে, নির্মাণের তিন মাসের মধ্যেই নতুন নির্মিত তীর প্রতিরক্ষা বাঁধে ৯টি স্থানে ৭ বার ভাঙন দেখা দেয়। এতে সাড়ে ৭০০ মিটার সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধের ৭ কিলোমিটারের পুরো অংশ সিসি ব্লকের স্থানে স্থানে ফাঁকা হয়ে যাওয়ায় এখন ভাঙন হুমকিতে পরেছে পুরো বাঁধ এলাকা।

কয়েকদিন আগেও পাশের ১৫ মিটার স্থান নদী গর্ভে বিলিন হয়। বার বার ভাঙনের কবলে পরে পুরো বাঁধ এখন ঝুঁকিপূর্ণ ও হুমকিতে পড়েছে। হুমকিতে পড়েছে শহর রক্ষা বেড়িবাঁধ ও শত শত পারিবার। তবে ভাঙন এলাকায় যথেষ্ট বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে না বলে অভেযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, বড় বড় চাপের ফাটল তৈরি হয়ে মুহূর্তের মধ্যে চর সিলিমপুর স্কুলের পাশ থেকে প্রায় ৫০মিটার এলাকার সিসি ব্লক দেবে গেছে। এতে ওই এলাকার একটি স্কুল, মসজিদসহ অর্ধশত বসতবাড়ি ভাঙন হুমকিতে হয়েছে। দিন রাত ভাঙন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

এছাড়া ভাঙন আতঙ্কে স্কুলটির মূল ভবনের পাঠদান কার্যক্রম বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ টিনশেড ভবনে চলাচ্ছে পাঠদান ও অফিস কার্যক্রম এবং মূলভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাঁধের কাজ ভাল না হওয়ায় দফায় দফায় ভাঙছে। ভোরে চর সিলিমপুর স্কুলের পাশ থেকে অনেকাংশের বাঁধের ব্লক নদীতে চলে গেছে এবং বড় বড় ফাটল তৈরি হয়েছে। রাতে ভয়ে তাদের ঘুম হয়নি। সারারাত নির্ঘুম কাটিয়েছেন। ভাঙনে ঘরবাড়ী হারানোর ভয়ে আছেন তারা। এছাড়া তাদের এলাকার একমাত্র স্কুলটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বাচ্চাদের ভয়ে স্কুলে পাঠাচ্ছেন না। ভাঙন রোধে যেভাবে কাজ হওয়া প্রয়োজন সেটিও হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, পানি কমে যাওয়ার সময় নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে এ পর্যন্ত ২ হাজার জিও ব্যাগের বস্তা ডাম্পিং করা হয়েছে বং কাজ চলমান আছে। পরবর্তীতে পুরো ভাঙন এলাকা চিহ্নিত করে বালু ভর্তি বস্তা ডাম্পিং ও ব্লক বসিয়ে মেরামত করে দেবেন বলেও জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা