ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে
সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস ও কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পনেরো জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ভৈরবগামী শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কান্দাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন কমপক্ষে পনেরো জন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সড়িয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা