সারাদেশ

নাসরিন জাহান শেফালি লড়বেন নৌকা প্রতীকে 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত চেয়ারম্যান ফরিদ উল্লা চৌধুরীর স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক নেত্রী নাসরিন জাহান শেফালি।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তার নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নাসরিন জাহান শেফালি বলেন, মনোনয়ন পেয়ে অনেক খুশি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, জনগণের জন্য যতটুকু কাজ করার সুযোগ থাকবে, তার সবটুকুই করার চেষ্টা করবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবো। সবাই সহযোগিতা করলে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, ২০১৯ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লা চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছরের ২৬ মার্চ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের জন্য গত ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর দলীয় প্রার্থী নির্ধারণে বৈঠক করে উপজেলা আওয়ামী লীগ। এতে দলীয় মনোনয়নের জন্য আট প্রার্থীর নাম প্রস্তাব করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, আপিল জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা