সারাদেশ

বাসচাপায় নানি-নাতনি নিহত

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোর শহরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় বাসচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও সিরাজসিংহা গ্রামের সুজায়েত সরদারের মেয়ে সুমাইয়া খাতুন (২২)। নিহতরা সম্পর্কে নানি-নাতনি।

জানা গেছে, চাঁচড়া থেকে ভ্যানে করে নাতনিদের নিয়ে শহরে আসছিলেন জাহানারা বেগম। ভ্যানটি ধর্মতলা রেলক্রসিংয়ের খাদে পড়ে উল্টে যায়। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নানি জাহানারা বেগম ও নাতনি সুমাইয়া খাতুন।

এ ঘটনায় সিরাজসিংহা গ্রামের লিটন সরদারের মেয়ে তুলি (১২) ও ভ্যানচালক একই গ্রামের সাধন দাসের ছেলে উত্তম দাস আহত হয়েছেন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ মাহবুব কবির জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটির চালক ও তার সহকারী পালিয়ে যান। পরে বাসটি জব্দ করে যশোর পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা