সারাদেশ

দিনাজপুরে তাজমহলের আদলে মসজিদ 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে তাজমহলের আদলে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। ৫০ কোটি টাকা ব্যয়ে প্রায় এক বিঘার বেশি জায়গা নি‌য়ে চল‌ছে মস‌জি‌দের নির্মাণকাজ। জামে মসজিদটি নির্মাণ করছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার পরিবার।

সরেজমিনে দেখা গেছে, ১০ হাজার স্কয়ার ফুটে এই মসজিদে ১৬টি পিলারের উপরে রয়েছে ৩২টি ছোট মিনার। এছাড়াও চার কোনায় সুউচ্চ মূল গম্বুজ আছে। প্রতিটির উচ্চতা ৯৭ ফিট। ভারত, চীন ও ইতালির মার্বেল পাথর, গ্রানাইড ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে এখানে। মসজিদটির নকশায় সাদা মারবেল পাথরের উপরে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ-তারা, নক্ষত্র ও আরবি কেলোগ্রাফিক লিপি স্থান পেয়েছে।

তিনতলার এই মসজিদের নিচে রয়েছে লাইব্রেরি, সেমিনার কক্ষ, ইমাম ও খাদেমের আবাসন ব্যবস্থা। সকল তলাতেই রয়েছে নামাজের ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ও মসজিদের সামনে থাকবে নান্দনিক ফোয়ারা।

মসজিদটি নির্মাণে প্রতিদিন কাজ করছে ডিজাইনার, টেকনিশিয়ান রাজমিস্ত্রিসহ ৪০ থেকে ৬০ জন। ২০১৫ সাল থেকে তারা এই মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত আছেন। এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জানা‌ন, এখন পর্যন্ত প্রায় ১০ কোটির বেশি টাকা ব্যয় হয়েছে। এক বিঘা জমির উপর নির্মিত মসজিদটিতে এক সঙ্গে ৫ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা