সারাদেশ

কারেন্ট জাল বিক্রি, ব্যবসায়ীর ১ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম রুস্তম আলী (৬০)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবু দারদা।

ব্যবসায়ী রুস্তম আলী ওই উপজেলার শামসুদ্দিনের ছেলে।

শিবালয় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম জানান, দুপুরের দিকে আরিচা বাজারে বিভিন্ন জালের গোডাউন থেকে নিষিদ্ধ ১৫০টি চায়না দুয়ারি ও ৩০টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ সময় রুস্তম আলী নামের এক ব্যবসায়ীকে নিষিদ্ধ মাছ ধরার জাল বিক্রির দায়ে এক বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ধরনের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা