সারাদেশ

সৈকতে ফের ভেসে এলো ডলফিন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছয় ফুটের ইরাবতি ওই মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরবর্তীতে মাটিচাপা দেওয়া হয়েছে।

গত দুই বছর ধরে একের পর এক সামুদ্রিক স্তন্যপায়ী ডলফিন, তিমিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী মৃত অবস্থায় ভেসে আসছে কুয়াকাটা সৈকতে। এ সময়ের মধ্যে অন্তত ৩০টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ও দুটি মৃত তিমি উদ্ধার করা হয়েছে। এবং গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) ৪ ঘণ্টার ব্যবধানে একই সৈকত থেকে মৃত দুটি ডলফিন উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

জানা যায়, সাগরের ট্রলিং বোট ও ট্রলারের ধাক্কায় এমনকি সাগরে মাছধরা জেলেদের জালে জড়িয়ে অথবা সামুদ্রিক বিষাক্ত শৈবাল খেয়ে এসব সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা পড়ছে বলে স্থানীয় জেলে এবং একটি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ দুই প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে মৃত ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া জালে আটকে মারা যাওয়ার একাধিক প্রমাণ রয়েছে।

তাদের ধারণা— জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা গিয়ে থাকতে পারে। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও দাবি করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইলসাম বলেন, মৃত এ ডলফিনগুলো সংরক্ষণ করা হবে। মৃত্যু রহস্য উদ্ঘাটনে এগুলোর ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা