সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধিঃ

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম শিকদারকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা কাইয়ুম শিকদার ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাসনাত মোল্লা (৪২) এবং একই গ্রামের মতিয়ার মল্লিক (৪২) ও সজীব মল্লিক (২৮) দু’টি মোটরসাইকেলে করে মঙ্গলবার রাত ৯টার দিকে কালিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন।

পথে কালিনগর বটতলা মন্দিরের কাছে সন্ত্রাসীরা মোটরসাইকেল দু’টির গতিরোধ করে চারজনকে দেশীয় ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। কাইয়ুমকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত কৃষক লীগের সভাপতি আবুল হাসনাত মোল্লাকে এবং মতিয়ার মল্লিক ও সজীব মল্লিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খানম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসীর অভিযোগ, কলাবাড়িয়া ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েসের সঙ্গে কাইয়ূম সিকদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা