সারাদেশ

ইয়াবা-গাঁজাসহ যুবদল ও আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় ইয়াবা, গাঁজা, বিয়ার, নগদ টাকা ও সিসি ক্যামেরাসহ এক যুবদল ও এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আটককৃতরা হলেন- শাখাওয়াত হোসেন (৩৭) মুদাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার আবদুল মোমেন পাটোয়ারীর ছেলে।

অপরজন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার (৪৮)। তিনি ওই এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।

জানা গেছে, সোমবার (৬ সেপ্টেম্বর) লাকসাম পৌরশহরে কোমারডোগা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে ২০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাসহ আটক করা হয়। অভিযানকালে তিনি নানাভাবে ক্ষমতার প্রভার খাটানোর চেষ্টা করেছিলেন এবং তল্লাশির কাজে বাধা দেন।
অপরদিকে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জের চিকনিয়ায় অভিযান চালিয়ে মুদাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতা শাখাওয়াত হোসেনকে ৯০০ পিস ইয়াবা, ১৩ ক্যান বিয়ার ও মাদক বিক্রির এক লাখ ৮০ টাকাসহ আটক করা হয়।

চৌধুরী ইমরুল হাসান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা