সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীতে আন্তঃজেলা ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী সদরের সাহেপ্রতাপ মোড় ও মাধবদীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের মৃত শ্রীধর চন্দ্র দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (৪২), মো. আইনুদ্দিনের ছেলে মেহেদী হাসান সাগর (২৭), তারা মিয়ার ছেলে মোস্তাকিম (২৮), বাবুল মিয়ার ছেলে শামিম (৪৩), মৃত রাজ্জাক মিয়ার ছেলে এনামুল হক (২৫), যশোরের ঝিকরগাছা এলাকার সাইদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২০), গাজীপুরের শ্রীপুর এলাকার ইয়াছিনের ছেলে জাহিদ (১৯), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আলী মাস্টারের ছেলে আতাউর রহমান (৩২), তার ভাই মামুন (৩৮), নারায়ণগঞ্জের সোনারগা এলাকার সালামের ছেলে চন্দন মিয়া (২৭), একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে রহমান (২৪), মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে মাহাবুব মিয়া (৩২) ও মাদারীপুরের মৃত ভেলাই সরদারের ছেলে আ. মালেক (৪৮)।

জানা গেছে, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা পুলিশের কাছে খবর আসে নরসিংদী সদরের সাহেপ্রতাব মোড় সংলগ্ন রসনাবিলাস হোটেলের সামনে ফাঁকা জায়গায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে একটি সুইচ গিয়ার, একটি চাপাতি, তিনটি ছুরি, দুটি পিকআপ, গাড়ির সিটের পিছনে থাকা তিনটি সাদা রঙের রশি উদ্ধার সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

একইদিন রাত ১১টার দিকে মাধবদী থানাধীন আব্দুল্লাহ বাজার এলাকায় নরসিংদী টু মদনগঞ্জ রোডের পশ্চিম পাশে ডাকাতির উদ্দেশে ওঁৎ পেতে থাকা আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ছোরা, একটি স্টিলের তৈরি ছোরা, একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি কুড়াল, একটি স্টিলের তৈরি কুড়াল, একটি লোহার তৈরি কোড়াবাড়ি, একটি কালো হলুদ রংয়ের বাট যুক্ত স্টিলের ক্যাবল কাটার, একটি তার কাটার, একটি স্টিলের রেঞ্জ, একটি লোহার তৈরি ছেনি, একটি লোহার তৈরি হুইল রেঞ্জ এবং একটি লোহার তৈরি নাট উদ্ধার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নরসিংদী ছাড়াও জয়দেবপুর থানা, নিয়ামতপুর থানা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, নেত্রকোনা জেলার বারহাট্টায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা