সারাদেশ

পটুয়াখালীতে চেয়ারম্যানসহ ১৬ জন কারাগারে

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় সদর উপজেলার ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলায় বাদী পক্ষের আইনজীবী মো. আল-আমিন হাওলাদার জানিয়েছেন, দ্রুত বিচার আইনে ছোটবিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. শহীদ গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় অভিযুক্ত আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল। সোমবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আসামিদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বাদী আরও জানিয়েছেন, দ্রুত বিচার আইনের মামলায় ( ১৬০/২১) ১৬ জনকে আসামি করা হয়েছে এবং তাদের মধ্যে ১৪ জনকে অপর একটি মামলায় আসামি করা হয়।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে ছোটবিঘাই এলাকার মাটিভাঙ্গায় গাজী পরিবারের মালিকানাধীন একটি ইট ভাটায় হামলা চালিয়ে ট্রাক্টর পুড়িয়ে দেয়া, ভাটার হাওয়া মেশিনে অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে যাওয়া, ভাটার একটি ট্রাক্টর থেকে মেশিন খুলে নেয়াসহ কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করা হয়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা