সারাদেশ

ফরিদপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দী

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ।

জানা গেছে, ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। এতে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রায় দেড় শতাধিক গ্রামের ফসলি জমি, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। বন্যার পানির তীব্র স্রোতে সদর উপজেলার ডিক্রিরচর ও অম্বিকাপুর ইউনিয়নের কয়েকটি সড়কের বেশির ভাগ অংশ ধসে গেছে। নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার মানুষ। বসত ঘরে পানি ঢুকে পড়ায় অনেকেই বাঁশ-কাঠ দিয়ে উঁচু মাচা তৈরি করে সেখানে দিনযাপন করছেন। গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। দুর্গতদের মধ্যে বিতরণের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা