সারাদেশ

গাজীপুরে ৫০ ঝুট-তুলার গোডাউন পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন পুড়ে গেছে। রাজধানীর অদূরে পূবাইল মেট্রোপলিটন থানার কুদাব কাজী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ ঝুট ও তুলার গোডাউন পুড়ে গেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পূবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জি. মোশাররফ হোসেন জানান, বেলা ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় আগুন লাগে। তবে ধারণা করা হচ্ছে. বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার দুটি ইউনিট এবং গাজীপুর থেকে আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ১২ বিঘা জমিতে ৭০ মালিক মিলে ‘একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী’ নামক ১৩০ গোডাউন গড়ে তুলেছে।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা