সারাদেশ

যমুনাসহ সব নদীর পানি বেড়েই চলছে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী ও ঝিনাইসহ অন্যান্য নদী পানি আরও বৃদ্ধি পেয়েছে।

নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল বন্যায় কবলিত হয়ে রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা বন্যার পানিতে তলিয়ে আছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে নদী ভাঙনও অব্যাহত রয়েছে।

এ দিকে বন্যার পানির প্রবল স্রোতের কারণে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় এ বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদী তীরবর্তী টাঙ্গাইল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞ্রাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার ৫টি উপজেলায় ৫০ হাজারেন বেশি মানুষ এখন পানিবন্দী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী, ঝিনাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা