সারাদেশ

আইসিটি মামলায় দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আক্তারুজ্জামান আক্তার (৩৯) এবং তার স্ত্রী রিফাত মনির লিজাকে (৩০) আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বর্ণি গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ নেত্রীর দায়ের করা মামলায় তাদেরকে আটক দেখানো হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া।

আটক আক্তারুজ্জামান চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের আব্দুল বারিক মন্ডলের ছেলে। ওই দম্পতি দুই ছেলেমেয়ের জনক-জননী। আক্তার দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। করোনায় চাকরি হারিয়ে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

সম্প্রতি চৌগাছা উপজেলা আওয়ামী লীগ নেত্রী চাঁদনী আক্তারকে জড়িয়ে স্যোসাল মিডিয়া ফেসবুকে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আক্তারুজ্জামান আক্তার ও তার স্ত্রী লিজাকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন।

অভিযোগে আওয়ামী লীগ নেত্রী বলেন, ওই দম্পতি তার ভিডিও ধারণ করে স্যোসাল মিডিয়াতে ভাইরাল করেছে। এতে তার ব্যক্তি ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই দম্পতিকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরে আটক দেখানো হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া।

থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং-২৭।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা