সারাদেশ

সাঁকো দিয়ে উঠতে হয় দেড় কোটি টাকার ব্রিজে

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ঢালী কান্দি গ্রামে খালের ওপর ব্রিজ নির্মাণের দুই বছরে সংযোগ সড়ক ভেঙে যায়। পরে ব্রিজে উঠতে বাঁশের সাঁকো স্থাপন করেন স্থানীয়রা।

গত প্রায় তিন বছর ধরে ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়ে ব্রিজটি পারাপার হচ্ছেন দুই হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত ব্রিজ সংস্কারে সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৪৯৭ টাকা ব্যয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ঢালী কান্দি গ্রামে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের দুই বছর পর ব্রিজের একপাশের সংযোগ সড়কের মাটি সরে যায়। ব্রিজে ওঠা-নামার জন্য ওই পাশে বাঁশের সাঁকো স্থাপন করা হয়। ঝুঁকি নিয়ে সাঁকো দিয়েই উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ঢালী কান্দি, নম কান্দিসহ অন্তত ছয়টি গ্রামের প্রায় দুই হাজার মানুষ ব্রিজ পারাপার হন।

ঢালী কান্দি গ্রামের কৃষক ওয়াসিম বলেন, ব্রিজের দুপাশে ফসলের মাঠ রয়েছে। মাঠের কৃষিপণ্য বাড়িতে আনতে হলে ব্রিজটি ব্যবহার করতেই হয়। সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় সাঁকো দিয়েই ব্রিজে উঠতে হচ্ছে।

গ্রামের আব্দুল মান্নান, তমিজ উদ্দিন ও আব্দুস সালাম বলেন, ব্রিজটি ব্যবহার করতে না পারায় ১০ কিলোমিটার সড়ক বেশি ঘুরতে হয়। ফলে সময় ও অর্থ বেশি লাগছে।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস সরকার বলেন, ব্রিজটির সংযোগ সড়কের ব্যাপারে উপজেলা চেয়ারম্যানসহ সবাই অবগত আছেন।

স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের ভেদরগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন বলেন, ব্রিজটির বিষয়ে আমি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বলেন, ব্রিজটির সংযোগ সড়কে বালু মাটি। তাই বর্ষার সময় পানি এলে মাটি সরে যায়। স্থায়ীভাবে সংযোগ সড়কটি তৈরি করা হবে, যাতে ভেঙে না যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা