সারাদেশ

নিখোঁজের ৩৬ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া থেকে চলনবিলে ভাড়ায় যাত্রী নিয়ে নিখোঁজ নৌকার মাঝি আরজু মিয়ার লাশ ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলার বিলসা বিল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করে পুলিশ। নৌকার মাঝি আরজু মিয়া সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. কদম আলীর ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আরজু মিয়ার সঙ্গে মুঠোফোনে তাদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।

সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম মৃধা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বেলা দুইটার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদ থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার বলেন, নৌকার মাঝি আরজু মিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা