সারাদেশ

দেয়াল ও মেঝে থেকে ঝরছে পানি, এলাকাবাসী আতংকিত

নিজস্ব প্রতিনিধিঃ

হঠাৎ করেই মেঝে ও দেয়াল থেকে পানি উঠা শুরু হয়েছে। এমন অদ্ভুত ঘটনা ঘটছে দিনাজপুরের হিলিতে। বিভিন্ন বাসা বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ও মেঝে ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে ও পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ এমন অবস্থা দেখে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। শনিবার দুপুর থেকে বিভিন্ন এলাকার বাসা বাড়ি ও দোকানপাটে এমন অবস্থা লক্ষ্য করা গেছে।

হিলির মধ্যবাসুদেপুর মহল্লার এক গৃহিণী জানায়, দুপুরের দিকে হঠাৎ করে মেঝে ঘেমে উঠছে ও দেয়াল থেকে পানি ঝরছে। এমন পরিস্থিতিতে ঘরের সবার মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, বিকালের দিকে দেখা যায়, বাজারের প্রায় সব পাকা দোকানেই পুরো মেঝে ঘেমে পানি উঠে আছে। বেশ কয়েকবার পরিষ্কার করলেও আবারও মেঝে ঘেমে উঠছে ও দেয়াল বয়ে পানি ঝরছে। আতংকিত মানুষের মাঝে কিছু কিছু কুসংস্কারও ছড়িয়ে পরেছে বলে জানা যায়। কেউ বলছে বলছে এটা ভূমিকম্পের লক্ষণ আবার কেউ বলছেন আল্লাহর গজবের আলামত।

তবে আবহাওয়া অধিদফতরের দিনাজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বাতাসে খুব বেশী জলীয় বাষ্পের কারণে এরকম হয়ে থাকে। ঘরের ভেতরের তাপমাত্রা যদি ঠাণ্ডা হয় এবং বাইরের তাপমাত্রা যদি খুব গরম হয় তখন এরকম দৃশ্য দেখা যায়। এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক বিষয়। এটি নিয়ে আতংকিত হবার কোন কারণ নেই বলে জানান তিনি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা