সারাদেশ

নোয়াখালীতে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার এক কিশোরীকে (১৪) অপহরণ করে ধর্ষণে অভিযুক্ত সাগর সর্দার (২৪) নামে এক যুবককে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে নিলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

গ্রেফতার মো. সাগর সর্দার (২৪) শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার ছওগাঁ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের সর্দার বাড়ির নূর মোহাম্মদ সর্দারের ছেলে।

ভিকটিমের অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সাগরের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। পরিচয়ের পর সাগর তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর শুক্রবার বিকালে ওই কিশোরী নিজের বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে পরিকল্পিতভাবে সাগর তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে একাধিক বার ধর্ষণ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, মেয়ে বাড়িতে ফিরে না আসায় ভুক্তভোগী কিশোরীর বাবা ২১ আগস্ট বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ডিএমপি ভাটারা থানা পুলিশের সহায়তায় এসআই আবদুল আলিম বুধবার দিবাগত রাত ২টায় একটি বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা