সারাদেশ

চট্টগ্রামে নালায় পড়ে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নালায় পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনার পর থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিখোঁজ সালেহ আহমদের বয়স ৭০ বছর, বাড়ি পটিয়া উপজেলায়। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা বলে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ জানান, রাত থেকে বৃষ্টির কারণে মুরাদপুর এলাকায় প্রচুর পানি জমেছিল। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান সালেহ আহমেদ। নালায় পানির স্রোত থাকায় তিনি তলিয়ে যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে ওই নালায় তল্লাশি শুরু করে। স্রোতের কারণে তাদের উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে বলে জানান বিপ্লব।

দুপুরের পর থেকে পুনরায় তল্লাশি শুরু হলেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর মুরাদপুর, ষোলশহর, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজারসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে হাঁটু থেকে বুক সমান পানি ওঠার খবরও পাওয়া গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা