সারাদেশ

দৌলতদিয়া ঘাটে ট্রাকের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে অসংখ্য ট্রাক।

অন্যদিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কিমি দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানকে আটকে রাখা হয়েছে। এগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিতে তেল বেশি লাগছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা