সারাদেশ

চট্টগ্রামে আক্রান্ত ২১৯, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন করোনা আক্রান্তের মধ্যে ১১৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১০০ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৩ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে। অসচেতনতা এবং জ্বর, সর্দি-কাশিকে গুরুত্ব না দেওয়ার কারণে মৃত্যুহার বাড়ছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা