সারাদেশ

আসল র‌্যাবের হাতে ২ ভুয়া র‌্যাব সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে ভুয়া ২ র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প)। বিষয়টি নিশ্চত করেছেন কোম্পানি কমান্ডর মেজর সানরিয়া।

রোববার (২২ আগস্ট) রাতে উপজেলার নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাবনা সাথিয়া উপজেলার হলুদগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোরশেদ (৩৪) এবং একই উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাষ্টারের ছেলে এরশাদ আলী (৩৫)।

নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, গত শুক্রবার সকালে সেলিম ও এরশাদ সাধারণ পোশাকে মোটরসাইকেলে চড়ে ইউনিয়ন পরিষদে আসেন। তারা নিজেদেরকে র‌্যাবের নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দেয়। পরে তারা পরিষদের চলমান কর্মকাণ্ড বিষয়ে খোঁজ নেন। প

তিনি আরও বলেন, তারা বিদায় নেওয়ার সময় আমি এক হাজার টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে নিতে বলি। এ সময় সেলিম মোরশেদ একটু বেশি টাকা চেয়ে বলেন তার মোটরসাইকেলের ব্যাটারি বদল করতে হবে। তখনই বিষয়টি আমার সন্দেহ হলে তাদেরকে রোববার বিকেলে অফিসে আসতে বলি। একই সাথে বিষয়টি নাটোর র‌্যাব অফিসকে অবহিত করি। পরে আজ (রোববার) বিকেলে নাটোর থেকে র‌্যাবের একটি টিম এসে অপেক্ষা করতে থাকে। এসময় সেলিম ও এরশাদ আমার পরিষদে আসেন। এ সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া জানান, ২ ভুয়া র‌্যাব সদস্য আটকের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা