সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল, মেম্বার আটক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগে এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) দুপুরে গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। এছাড়া চিলারং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতিও তিনি।

জানা গেছে, সদরের চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি। এর মধ্যে আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি। আর এসব ঘরে অসহায় মানুষরা বসবাস করছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিতদের দেয়া হয়েছে বলে ইউএনও‘র কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম। শনিবার (২১ আগস্ট) বিকেলে ওই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ওই গুচ্ছগ্রামে যাওয়া হয়। সেখানে ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে ভুক্তভোগীদের মারপিট ও তাদের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগ পাওয়া যায়। এ জন্য রুবি আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা