সারাদেশ

নাটোরের সিংড়ায় আটক ১০ জুয়ারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ার চলনবিলে জুয়া খেলার সময় আটক ১০ জুয়ারিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী।

রবিবার (২২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে নেয়া হলে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলা চলনবিল এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করেছিল সিংড়া থানা পুলিশ।

আটককালে নগদ ১ লক্ষ ৭ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, পারকৃষ্ণপুরের আব্দুল আজিজ (৪৮), কালিনগরের রমিজুল করিম (৪৫), মুন্টু আলী (৩৮), কলম মির্জাপুরের শাহানুর (৪২), কলম হরিণার ফরহাদ হোসেন (৫৫), নাছিয়ারকান্দি গ্রামের সোহরাব আলী (৪৫), আনন্দনগরের আমির হামজা (৩৮), কৃষ্ণনগরের আব্দুস সালাম (৪০), কালিনগরের সেলিম মোল্লা (৪০) ও বিলদহরের শাহজাহান আলী (৪২)।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে আদালতে পাঠালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা