সারাদেশ

ডোবা থেকে করোনা রোগীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা রোগী নিখোঁজের চার দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের ডোবা থেকে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সোনা মিয়া ফকির নামের ওই ব্যক্তির বাড়ি পূর্বআরা চন্ডী গ্রামে।

সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান ফকির বলেন, হাসপাতালের চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করেছে। তাদের কারণে আজ আমার বাবা এ পরিণতি। আমি এর বিচার চাই।

জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সোনা মিয়ার ১২ আগস্ট করোনা পরীক্ষা করে পজিটিভ আসে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু ১৭ তারিখ তার পরিবারের লোকজন হাসপাতালে এসে তাকে খুঁজে পায়নি।

এ কর্মকর্তা বলেন, শনিবার সকালে মরদেহটি হাসপাতালে পেছনের ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা আমাদেরকে জানায়। পরে আমরা পুলিশকে খবর দিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর জানা যাবে আসলে কেন বা কীভাবে তার মৃত্যু হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোনা মিয়া ফকিরের ছেলে আব্দুর রহমান ফকির ১৭ তারিখ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে জাজিরা থানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা