সারাদেশ

গাইবান্ধায় সেতুর সংযোগ সড়কে ধস

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনী সেতুর পশ্চিম পাড়ে সেতুর পাশাপাশি দুটি স্থানে সংযোগ সড়ক ধসে গেছে। গত বছর ধসে যাওয়া স্থানে বালু মাটি দিয়ে পূরণ করলেও এবার বর্ষার শুরুতেই বৃষ্টির পানির তোরে আবারও গভীর খাদের সৃষ্টি হয়েছে। এই খাদের পশ্চিম পাশে আরও একটি খাদের সৃষ্টি হয়েছে। কিন্তু খাদের ভরাট ব্যাপারে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ফলে যে কোন সময় ধসের স্থান আরও বড় আকারে খাদে পরিণত হয়ে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

সেতুর পশ্চিম পাড়ের বিষপুকুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন জানান, সড়কটির সামান্য ভাঙা থেকে দিনদিন আরও বেড়ে যাচ্ছে। এটি মেরামত করা না হলে ধসে যাওয়া অংশ বেড়ে গেলে সেতু ওপর দিয়ে দু’পাড়ের মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কনস্ট্রাকশন অব লং ব্রিজ-১ এর তথ্য মতে, উপজেলার এই ইউনিয়ন রোডস প্রজেক্টের (এলবিসি) আওতায় কাটাখালী নদীর ওপর ৪ হাজার ২৫ মিটার এই সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। সেতুর নির্মাণ ব্যয় হয় ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা। পরবর্তীতে কাজ সম্পন্ন হলে ২০১৭ সালের ৭ ডিসেম্বর সেতুটি উদ্বোধন করা হয়। ফলে দুপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়।

সড়ক সংযোগে ধসের ব্যাপারে গাইবান্ধা এলজিইডির সিনিয়র-সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সড়ক ধসের স্থান ভরাট করার জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা