সারাদেশ

বরিশালে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

মৃত ব্যক্তিদের মধ্যে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত ৪ জনের মধ্যে বরিশালে ৩ জন ও বরগুনায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬১০ জন।

ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯১৯ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯১ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৪৬ জন নিয়ে মোট ১৭ হাজার ২০৯ জন, পটুয়াখালীতে নতুন ৪৩ জন নিয়ে মোট ৫ হাজার ৭৬০ জন, ভোলায় নতুন ৭২ জনসহ মোট ৫ হাজার ৯০৩ জন, পিরোজপুরে নতুন ২২ জনসহ মোট ৫ হাজার ৩৪ জন, বরগুনায় নতুন ১৮ জনসহ মোট ৩ হাজার ৫৬৩ জন ও ঝালকাঠিতে নতুন ২১ জন নিয়ে মোট ৪ হাজার ৪৫০ জন রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা