সারাদেশ

অস্ত্র ঠেকিয়ে হাটে গণডাকাতি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের রায়পট্টিতে হাটের সব মানুষকে জিম্মি করে একযোগে ১৩ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছয়জন পাহারাদারসহ কমপক্ষে ৪০ থেকে ৫০ জনকে নির্যাতন করা হয়।

রোববার (১৫ আগস্ট) রা‌তে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

জানা গেছে, শনিবার রাত আড়াইটায় রায়পট্টির ওই হাটে ৩০ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। প্রথমে তারা পাহারাদারদের বেঁধে ফেলেন। এছাড়া বাজারে অন্য যারা ছিলেন তাদের মারধর করে বসিয়ে রাখেন। আতঙ্ক সৃষ্টির পর একে একে ১৩টি দোকান থেকে নগদ প্রায় ৩০ লাখ টাকা ও ৩৫ কার্টুন সিগারেট নিয়ে যায়। ডাকাতি শেষে ভোরের দিকে পালরদী নদী দিয়ে স্পিডবোটযোগে পালিয়ে যায় তারা।

ব্যবসায়ীরা জানান, টরকী বন্দরে শুক্রবার সাপ্তাহিক হাট। শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীদের নগদ টাকা যার যার ক্যাশেই ছিল।

ওসি আফজাল হোসেন জানান, আজকেই মামলা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা আসামি করা হবে। ইতোমধ্যে ঘটনাতদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম কাজ শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। আশা করা যায় দ্রুততার সঙ্গেই ডাকাতদের আইনের আওতায় নিয়ে আসা যাবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা