সারাদেশ

কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে ধস

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার হাটশ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার ব্লক গড়াই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর) নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুর রহমান মণ্ডল।

জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলায় শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর রক্ষা বাঁধ রয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে হাটশ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার ব্লক গড়াই নদে বিলীন হয়ে যায়। ধসে পড়া স্থানের পাশেই বেশ কয়েকটি ঘরবাড়ি রয়েছে। তবে ধসে পড়া স্থান থেকে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর দূরত্ব প্রায় ১৫০ মিটার।

কুষ্টিয়া শহরের একেবারে গা ঘেঁষে হরিপুর ইউনিয়ন। এ ইউনিয়নকে শহরের সঙ্গে সংযুক্ত করতে ২০১৭ সালে গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতুটি ওই বছরের ২৪ মার্চ উদ্বোধন করা হয়। সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ব্লক দিয়ে বাঁধও তৈরি করা হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৭৮ কোটি টাকা। আর সেতুর উভয় পাশের ৪১০ মিটার ব্লক বাঁধ নির্মাণে ব্যয় হয় আরও প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে হরিপুর অংশে সেতুর পশ্চিম ও পূর্ব পাশে অন্তত ৩০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। তবে নির্মাণের চার বছর পর বাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর একই জায়গায় বাঁধের প্রায় ৩০ মিটার ব্লক গড়াই নদীতে তলিয়ে যায়। আজ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার ব্লক গড়াই নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুর রহমান মণ্ডল জানান, প্রথম দফায় গত বছরের ১০ অক্টোবর ধস নামার পর দুটি অংশ মেরামতের জন্য এলজিইডির পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রায় ৩২ লাখ টাকা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত অনুমোদন মেলেনি। ব্রিজ নির্মাণ করার দায়িত্ব এলজিইডির। কিন্তু এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। তাদেরকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা