সারাদেশ

ভারতে পাচারকালে ২ নারী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ভারতে পাচারকালে দুই নারীকে উদ্ধার করেছে বিজিবি। একই ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে তারা। এছাড়া পলাতক আরও চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য নিয়ে আসা দুই নারীকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও তলুইগাছা সীমান্ত এলাকার দুই পাচারকারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া নারীদের একজনের বাড়ি যশোরের মনিরামপুরে ও অন্যজনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। এছাড়া আটক পাচারকারীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ছয়ঘরিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. জাহিদ (২২)।

বিজিবি জানায়, পাচারের ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে গেছেন। তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাওলখালীর নাজমুল হোসেন (৩০), মো. বাবু (৪০), উত্তর তলুইগাছার আব্দুর রাজ্জাক (৩৫) ও আক্তার হোসেন (৪০)।

উদ্ধার হওয়া নারী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা