সারাদেশ

মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের মাঝ কাজীর চর গ্রামে আবু তাহের নামে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু তাহের ওই গ্রামের মাওলানা হারুন অর রশিদের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে আবু তাহেরের ফোনে কে বা কারা কল করে। এরপর গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে পরিবারের লোকজন গামছা দিয়ে গাছে বাঁধা অবস্থায় আবু তাহেরের লাশ পায়।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরচর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা