সারাদেশ

শেরপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরে বজ্রপাতে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার ৪ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। জেলা সদর, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. মোস্তফা, নকলা উপজেলার লাভা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক, শ্রীবরদী উপজেলার মো. আব্দুল হামিদের ছেলে মো. আকরাম হোসেন ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার কিশোর রাসেল মিয়া।

আহতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে মো. বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ এবং নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে মো. হুমায়ুন ওরফে ফকির।

জানা গেছে, দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনায় কৃষি শ্রমিক মোস্তফা মারা যান। তিনি জমিতে ধান রোপণ করছিলেন। এ ঘটনায় আহত হন বদু মিয়া ও আবু সাঈদ।

দুপুরের দিকে নকলা উপজেলার লাভা এলাকায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে আরেক কৃষি শ্রমিক মো. আজিজুল হক মারা যান। এ সময় মো. হুমায়ুন ও বাবু মিয়া আহত হন।

একই সময় শ্রীবরদী উপজেলার গোসাইপুর এলাকায় বজ্রপাতে কিশোর আকরাম হোসেন ও ঝিনাইগাতী মালিঝিকান্দা এলাকার রাসেল মিয়া নামের আরেক কিশোর মারা যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ও ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা