সারাদেশ

চিকিৎসক সেজে পিতা-পুত্রের মাদক ব্যবসা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : রাজশাহীর পুঠিয়ায় চিকিৎসক সেজে মাদক ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৮ আগস্ট) পুঠিয়ার বানেশ্বর বাজারের একটি ফার্মেসি থেকে তাদের গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। গ্রেফতাররা হলেন, পুঠিয়ার বিড়ালদহ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আ. রাকিব (৫০) ও তার ছেলে মো. ফজলে রাব্বী (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব ক্যাম্পের ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর আশরাফ।

মেজর আশরাফ জানান, বানেশ্বর বাজার এলাকায় মো. আ. রাকিব ও তার ছেলে মমতা ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা করতেন। একই সঙ্গে ওই ফার্মেসিতে নানা ধরনের যৌন উত্তেজক ও মাদক জাতীয় ওষুধ রয়েছে বলেও অভিযোগ ছিলো।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬১ পিস মাদক জাতীয় ওষুধ, ৩৬৬ পিস যৌন উত্তেজক ক্যাপসুল, মেডিকেল কলেজের ভুয়া সার্টিফিকেট, ভুয়া তথ্য দিয়ে বানানো ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন, সিম, মেমোরিকার্ড এবং প্রেসক্রিপশন প্যাড জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পুঠিয়া থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা হয়েছে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা