সারাদেশ

চৌগাছায় দুই আ.লীগ নেতাকে মারধর

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত আওরঙ্গজেব চুন্নু (৬০) চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও হারুন অর রশীদ (২৮) চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আওরঙ্গজেব চুন্নু বলেন, আমার বড় ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে শনিবার (৭ আগস্ট) একটি সাজানো চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে পুলিশ। রোববার তাকে যশোর আদালতে পাঠানো হয়। আমরা আদালতে তাকে দেখে ফিরছিলাম।

মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে আমাদের পিছনে আসতে থাকা একটি মাইক্রোবাস আমাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে।

তিনি বলেন, মাইক্রোবাস থেকে নেমে দুইজন আমাদের গাড়ি থেকে বের করে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে যশোর থেকে চৌগাছার দিকে আসা যশোর হাসপাতালের একজন স্টাফ আমাদের উদ্ধার করে একটি ভ্যানে করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমার দুই পা, দুই হাত ও পিঠে লোহার রড ও হাতুড়ি জাতীয় কিছু দিয়ে বেদম প্রহার করে তারা।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানিয়েছেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা