সারাদেশ

হাসপাতাল থেকে পালালেন আসামি

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়া পরিহিত অবস্থায় ওসমান গণি (৩৫) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন।

রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক জানান, শনিবার (৭ আগস্ট) রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ ওসমান গণিকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার সকালে হাতকড়া পরা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়। সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান ওসমান। এ সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আসামি ওসমান গণিকে আটকের পর থেকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন। এ অবস্থায় পুলিশ ভ্যানে করে সকালে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা