সারাদেশ

চট্টগ্রামে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯২৮ জন। শনিবার (৭ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৯ হাজার ৫৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৬ হাজার ৩৭৫ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৩ হাজার ২১৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে ৬১১ জন নগরীর, বাকি ৪৩৩ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও আট জন।

অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২৩৪টি নমুনা পরীক্ষায় ৬২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষায় ৪৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১৩৯টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা