সারাদেশ

দুর্গম এলাকায় টিকা ১০ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: দেশের পাহাড়ি জেলা রাঙামাটির দুর্গম এলাকায় বসবাসরত বাসিন্দারা চলতি মাসের ১০ আগস্ট থেকে পাবেন করোনার ভ্যাকসিন। এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, শনিবার (০৭ আগস্ট) থেকে রাঙামাটি জেলার সবকটি উপজেলা এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে পরীক্ষামূলক টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি ওয়ার্ডে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর ১০ আগস্ট আবারো একই ওয়ার্ডগুলোতে ওয়ার্ড প্রতি ২০০ জনকে টিকা দেওয়া হবে।

এজন্য টিকা কেন্দ্রে আসার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সঙ্গে আনতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই তারা পৌরসভা/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসবেন।

তিনি আরও বলেন, এছাড়াও সুরক্ষা অ্যাপসে যারা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের এই কেন্দ্রগুলোতে আসার দরকার নেই। তারা এসএমএস পাওয়া নির্দিষ্ট স্থানে গিয়ে টিকা গ্রহণ করবেন।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা আরো জানান, জেলার সবচেয়ে দুর্গম উপজেলার মধ্যে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কিছু দুর্গম এলাকা এবং বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন এলাকাগুলোতে হেলিকপ্টারে করে গিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন।

এ ব্যাপারে হেলিকপ্টার সহযোগিতা চাওয়া হয়েছে সেনাবাহিনীর কাছে। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ আগস্ট ওইসব দুর্গম এলাকায় টিকা কার্য পরিচালনা করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে- শুক্রবার (০৬ আগস্ট) করোনার কোনো পরীক্ষার কার্যক্রম চালানো হয়নি। তবে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টিজিনায় ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের পজিটিভ আসে। আক্রান্ত ২৪ জনের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৯ জন এবং নানিয়ারচর উপজেলায় ৫ জন। সংক্রমণের হার ১৭.৯৬ শতাংশ।

রাঙামাটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৮ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৩ জন। রাঙামাটিতে মোট মারা গেছেন ৩০ জন। জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৯২ জন। করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৯৯১ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ১৩৭ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা