সারাদেশ

স্ত্রীর গহনা বন্ধক রেখে কিনলেন অক্সিজেন সিলিন্ডার!

নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর: করোনায় শ্বাসকষ্টে ভুগে মারা যাচ্ছেন স্থানীয় অনেকেই। তাই করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছেন রুবেল দেওয়ান। যদিও তিনি নিজেও এই করোনাকালে অর্থাভাবে রয়েছেন।

যে কারণে নিজের উদ্যোগে সহায়তা চেয়ে এলাকায় বন্ধু-স্বজনদের সঙ্গে আলাপ করেন। বিষয়টি নিয়ে এক হাজারের বেশি সদস্যের স্থানীয় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন। সবাই তাকে সাধুবাদ জানালেও আর্থিক সহায়তা দিতে তখনো কেউ এগিয়ে আসেনি।

কোথাও থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে স্ত্রীর গহনা এক আত্মীয়ের কাছে ১৬ হাজার টাকায় বন্ধক রেখে একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করলেন রুবেল।

সিলিন্ডার হাতে পাওয়ার পর গত বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রুবেল। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে সাধুবাদ জানান। অনেকেই তাকে মানবতার ফেরিওয়ালা বলে সম্বোধন করছেন।

নিজের এই উদ্যোগের বিষয়ে রুবেল দেওয়ান বলেন, সবাইকে জানানোর পর তাকে কমিটি করতে, মিটিং করতে বলেছিল। আমি ভাবলাম এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। তাই উপায় না দেখে স্ত্রীর গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করেছি। আমি জানি অক্সিজেন ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। আজ শুক্রবার একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এলাকাবাসীকে সেবা দেওয়ার চেষ্টা করবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা