সারাদেশ

কয়রা উপজেলায় ২১ বুথে গণটিকার ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক,কয়রা: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ব্যাপক ভিত্তিতে টিকাদান শুরু হবে। সেই লক্ষে খুলনায় গণ-টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গণটিকা কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের পাশাপাশি প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

টিকা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ১৪ আগস্ট থেকে ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। খুলনার কয়রা উপজেলায় ৭ টি ইউনিয়নের ৭ টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে ২১টি বুথ প্রস্তুত রাখা হচ্ছে।

প্রতিটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডকে কেন্দ্র নির্বাচন করা হয়েছে, ১ টি কেন্দ্রের ৩ বুথ রাখা হচ্ছে। উপজেলার মোট ২১টি বুথের প্রতিটিতে প্রতিদিন ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গণটিকার কার্যক্রম সফল করতে এরই মধ্যে উপজেলায় সকল বুথের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য অফিস কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত কোভিশিল্ডের টিকার ডোজ নিয়েছেন ১১ হাজার ৭৮০ জন। সিনোফার্মের টিকা নিয়েছেন ৯ হাজার জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালা বলেন, ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যারা অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও এই কার্যক্রমের আওতায় টিকা নিতে পারবেন। টিকার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড সঙ্গে আনতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা