সারাদেশ

সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

সেচ কাজের জন্য নির্মিত সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্তি বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। প্রথম বারের মতো এ প্রকল্প শুরু হয় কুষ্টিয়ার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামে।

বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ- স্রেডা'র তত্ত্ববধানে এবং ইউএনডিপির অর্থায়নে এ প্রকল্পের কারিগরি সহায়তা দিয়েছে সোলার-ই টেকনোলজি।

সোলার-ই টেকনোলজি সমন্বয়কারী আহমেদুল কবির উপল জানান, স্থানীয় পল্লী বিদ্যুৎ লাইনের সাথে ব্রাইট গ্রীন এনার্জি নির্মিত সোলার প্যানেলের সংযোগ দেয়া হয়েছে। সেই প্যানের থেকে উৎপাদন হয় ২৫ কিলোওয়াড বিদ্যুৎ। সেচ কাজের চলাকালে উদ্বৃত্ব বিদ্যুৎ এবং সেচ যখন বন্ধ থাকবে সখন পুরো বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

টেকসই ও নবায়যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ- স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন জানান, ইডকলের অর্থায়নে সারাদেশে প্রায় ২১শ' সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। সেখান থেকে উৎপাদিত সম্পূন্ন বিদ্যুৎ সেচ কাজে ব্যবহার হয় না। এবং বর্ষা মৌসুমে সেচ কাজ না থাকায় সোর প্যানেল থেকে উৎপাদিত পুরো বিদ্যুৎ অব্যবহৃত থাকে। এই বিদ্যুতের যথাযথ ব্যবহারের জন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার। সে প্রকল্পের আওতায় প্রথমবারের মতো কুষ্টিয়াতে প্রাথমিকভাবে সেচ প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হলো।

সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্যানেলের মালিক। একই সাথে আন্য দিক থেকে বাড়তি আয় হওয়ায় কৃষকদের কম খরচে সেচ দিতে পারছেন সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মালিকরা।

কৃষকরা জানান, সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ দিলে ডিজেল চালিত পাম্পের চইতে বিঘাপ্রতি অন্তত ৮শ টাকা কম খরচ হচ্ছে তাদের। এতে লাভবান হচ্ছেন তারা।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প সারাদেশে ব্যাপক হারে ছড়িয়ে দিতে পারলে লাভবান হবেন চাষিরা। কমে আসবে কৃষি পণ্যের উৎপাদন খরচ। বাজারে কমবে দ্রব্যমূল্যের দাম। লাভবান হবেন ক্রেতা-বিক্রেতা সবাই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা