সারাদেশ

মমেকে আরও ২২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খলিলুর রহমান (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মোবারক হোসেন শান্ত (১৬), নেত্রকোনা পূর্বধলার আব্দুর রউফ (৩৫), টাঙ্গাইল ঘাটাইলের আমেনা বেগম (৮০) ও মধুপুরের আবেদা খাতুন (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল হেলিম (৭০), ফজিলা খাতুন (৬০), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), সাইফুল (৬৫), তারাকান্দার আব্দুল খালেক (৬৭), আবু সালেহ (৫৫), ত্রিশালের হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), ফুলপুরের আকবর (৭০), নেত্রকোনা সদরের জুলেখা (৬৫) ও পূর্বধলার হাবিবুর রহমান (৬২)।

হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা