সারাদেশ

খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু: ৬ শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানায় খাবার খেয়ে বিষক্রিয়ায় নুর হাদী নিশান (৯) নামে এক ছাত্রের মৃত্যু ও আরও ১৭ ছাত্রের অসুস্থ হওয়ার ঘটনায় ছয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ওই ছয় শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল।

খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় মামলা করেছিলেন মৃত নুর হাদী নিশানের চাচা আহছান উল্যাহ।

মৃত নুর হাদী নিশান (৯) উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিম খানার নূরানী বিভাগের ছাত্র ছিল।

গ্রেফতারকৃতরা হলেন- মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মো. ইসমাইল হোসেন, হাফেজ মো. দাউদ ইব্রাহিম, হাফেজ মো. মিজানুর রহমান হাসান, হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মো. হাসান উদ্দিন ও হাফেজ মো. সাহেদুল ইসলাম।

এর আগে সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানার রাতের খাবারের বিষক্রিয়ায় ছাত্র নুর হাদী নিশান মারা যায় এবং আরও ১৭ জন ছাত্র অসুস্থ হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, একলাশপুরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানায় খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ঘটনায় হওয়া মামলায় মাদরাসার ছয় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা