সারাদেশ

আশুলিয়ায় শ্রমিকের রগ কাটলো মাদক ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জীম (১৪) নামের এক পরিবহন শ্রমিকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় তার ভাইকেও হত্যাচেষ্টা করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে আশুলিয়ার গাজিরচট এলাকার চারালপাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

আহত জিম ইসলাম রংপুর জেলার আব্দুল খালেকের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার ভাই মনিরের সঙ্গে আশুলিয়ার গাজিরচট এলাকার চারালপাড়ায় ভাড়া থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের সহকারী হিসেবে কাজ করছিলেন।

জীমের ভাই আহত মনির হোসেন বলেন, টিপু, সুজন, টেক্কা মনির, আনিস, ইউনুসরা ইয়াবা, গাঁজার ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে গত পরশু দিন কিছু কথা বলেছিলাম। আমরা দুই ভাই আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের বাসে ডিউটি করি। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে মঙ্গলবার ভোরে তারা প্রায় ৩০ জন আমাদের গতিরোধ করে।

তাদের সবার হাতে একটা করে দা ছিলো। দেশীয় অস্ত্র দিয়ে আমার গলা কাটার চেষ্টা করলে আমি তাদের ধাক্কা দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করি। পরে তারা আমার কাঁধে ও পায়ে আঘাত করে।

এ সময় কোনোমতে জীবন নিয়ে পালিয়ে যাই। কিন্তু আমার ছোট ভাই জীম পালাতে পারেনি। সে মাটিতে পড়ে গেলে তার হাত ও পায়ের রগ কেটে দেয় মাদক ব্যবসায়ীরা। পরে স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা