সারাদেশ

সাতক্ষীরায় মৃত্যু-শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৩১ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

আগের দিন থেকে মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫৪ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জয়ন্তী কুমার (৪৫), পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আমেনা বেগম (৬০), তালা সদরের কাজী ফজলুল হক (৪১), ও শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আহম্মদ আলী (৮০)।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ১২৯ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৭ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জন পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

সাতক্ষীরার মেডিকেল অফিসার ডা. জয়ন্তী কুমার বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা হিসেবে শনাক্তের হার শতকরা ১৩ দশমিক ৪৭ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা