সারাদেশ

কৃষকের ঠায় এখন খোলা আকাশের নিচে

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের পুড়ে ছাই হলো এক কৃষকের মাথা গুজার ঠায় ঘর। অগ্নিকান্ডের শিকার কৃষক আফসার আলীর (৫০) পরিবারের ঠায় এখন খোলা আকাশের নিচে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে জামালপুরের বকশিগঞ্জের মালির চর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটে হয়ে টেলিভিশন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

আফসার আলী জানান, সকালে টেলিভিশন চলছিল। হঠাৎ করেই টেলিভিশনে আগুন ধরে ওঠে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা ঘর থেকে বের হয়ে আসি। পোশাক, টাকা পয়সা, গয়না গাটি, দলিলপত্র কিছুই বের করতে পারিনি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নূর উদ্দিন ওলির সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। সব মিলিয়ে আফসার আলীর ৩ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত কৃষককে কিছু ঢেউটিন ও শুকনো খাবার দিয়ে আসবো। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা