সারাদেশ

অপহৃত শিশুকে চার দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে অপহৃত ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণের চার দিন পর র‍্যাব-৪ সদস্যরা তাকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মোছাদ্দেক আলমকে (২৯) আটক করেছে র‍্যাব-৪।এ

বৃহস্পতিবার (২৯ জুলাই) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার (২৬ জুলাই) একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি, শনিবার (২৪ জুলাই) সাভার মডেল থানা এলাকা থেকে ওই শিশু (১১) অপহরণ হয়। ঘটনার দুই দিন পর অপহরণকারী চক্র মোবাইল ফোনে শিশুটির মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় চক্রটি।

তিনি বলেন, ঘটনার পর থেকেই এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৪। তদন্তের এক পর্যায়ে শিশুটিসহ অপহরণকারীর সন্ধান পায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি দল বুধবার (২৮ জুলাই) ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা এলাকায় অপহৃত ওই শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকেও আটক করা হয়।

অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শিশুটিকে গত শনিবার (২৪ জুলাই) সাভার মডেল থানার পলো মার্কেটের সামনে থেকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটিকে ট্রাকযোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখেন। এ সময় তিনি শিশুটির বাবা-মার কাছে টাকা দাবি করেন। পুনরায় তিনি শিশুটিকে ট্রাকে করে সাভার এলাকায় চলে আসেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা